স্পোর্টস ডেস্ক: নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর দ্বাদশ আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে, তবে দলের নেতৃত্ব সংক্রান্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
টুর্নামেন্টের নিলাম ও প্রস্তুতির আগে থেকেই দেশি ও বিদেশি ক্রিকেটারদের নেওয়ার মাধ্যমে শক্তি বাড়ানোর চেষ্টা করেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। পরে তারা জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে এবং বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে নোয়াখালী এক্সপ্রেসের মালিকও উপস্থিত ছিলেন।
কিন্তু অধিনায়ক নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন জানান, তিনি জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে চান না। রতন বলেন, যেটা বাস্তবতা, জাকেরের থেকে আমি চাইবো নবিকে নিয়ে বা কুশল মেন্ডিসকে নিয়ে। তবে অধিনায়ক হিসেবে তো দুই-তিনটা চয়েজ আছে আমাদের।
তিনি আরও জানান, কোচ খালেদ মাহমুদ সুজনের সাজেশন নেওয়া হবে এবং সৌম্য সরকারও একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে।
২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম ।
রিপোর্টার্স২৪/বাবি