| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ১২০ পিস ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ১২:০৫:১৮:অপরাহ্ন  |  ৩৬২৫ বার পঠিত
নড়াইলে ১২০ পিস ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে ১২০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির জেলা কার্যালয়ের উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, বাগডাঙ্গা গ্রামের সৈয়দ হোসেন আলীর টিনের বসতঘরে অভিযান চালিয়ে তার স্ত্রী ফাতেমা বেগমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগম স্বীকার করেছেন, তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করে আসছেন।

এ ঘটনায় আটক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বামী সৈয়দ হোসেন আলীকে আটকের চেষ্টা চলছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএনসির কর্মকর্তা গোলক মজুমদার।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪