| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপ্তাইয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৬:১৫:৩০:পূর্বাহ্ন  |  ১৮৫৩৯৭৫ বার পঠিত
কাপ্তাইয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়,কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে একটি টহল দল বটতলীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ব্র্যান্ডের ৩ হাজার ৫০০ প্যাকেট ‘ওরিস’, ১৫ হাজার ২৩০ প্যাকেট ‘ইজি লাইট’ এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট ‘প্যাট্রন’সহ মোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

কাপ্তাই বিজিবি জানায়, জব্দ করা সিগারেট কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪