| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সূত্রাপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০০:৪৭:১৪:পূর্বাহ্ন  |  ৪২৪৭২৭ বার পঠিত
সূত্রাপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রিপোর্টার্স২৪ডেস্ক: পুরান ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে আবদুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে। গতকাল শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও হলুদ–মরিচের পাইকারি ব্যবসায়ী ছিলেন। পরিবারের সঙ্গে থাকতেন ফরাসগঞ্জ বাগানবাড়ি এলাকায়।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা আবদুর রহমানকে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নয়ন নামে এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানায়, ব্যবসায়িক বিরোধ, চাঁদাবাজি বা অন্যান্য কোনো দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড হতে পারে। আসামিকে গ্রেপ্তার করা গেলে হত্যার উদ্দেশ্য নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর একই এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪