| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে BRB ক্যাবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ২০:৫২:৩৪:অপরাহ্ন  |  ৮৫৯ বার পঠিত
নাটোরে BRB ক্যাবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নাটোর প্রতিনিধি: নাটোরে ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে BRB ক্যাবল লিমিটেডের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নাটোর শহরের রসুলের মোড় এলাকায় অবস্থিত ইলেকট্রিক শ্রমিক ভবনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী রবিউল বারী, সাধারণ সম্পাদক মো. বাবলু শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা জরুরি। পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় BRB ক্যাবল লিমিটেডের সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়। আয়োজকেরা বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪