| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলা, নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম ছাড়লেন মেসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:১৮:১৮:পূর্বাহ্ন  |  ৩৭৯৪৬২ বার পঠিত
যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলা, নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম ছাড়লেন মেসি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার মুখে পড়ে নিরাপত্তার স্বার্থে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে তড়িঘড়ি স্টেডিয়াম ছাড়তে বাধ্য করা হয়।

চড়া দামে টিকিট কেটে মেসির এক ঝলক দেখার আশায় আসা হাজার হাজার দর্শক ক্ষোভে ফেটে পড়েন। গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকলেও দীর্ঘ অপেক্ষার পর দর্শকরা মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে রীতিমতো হুলস্থুল সৃষ্টি করেন। রেলিং ভেঙে মাঠে ঢুকে পড়া, চেয়ার ও পানির বোতল ছোড়া সব মিলিয়ে স্টেডিয়াম রণক্ষেত্রের রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তা সংস্থার পরামর্শে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশিষ্ট অতিথিরাও স্টেডিয়ামে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে মেসি স্টেডিয়াম ছেড়ে দ্রুত বিমানবন্দরের পথে রওনা হন।

দর্শকদের অভিযোগ, আয়োজকরা মানুষের আবেগ নিয়ে প্রতারণা করেছেন। ১৮ হাজার টাকার ভিআইপি টিকিট থাকা সত্ত্বেও মেসির মুখ দেখা যায়নি, যার কারণে অনেকে ক্ষোভে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ ভবিষ্যতে আয়োজকদের সব অনুষ্ঠান বয়কটের ডাক দেন।

উল্লেখ্য, ১৪ বছর পর শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে কলকাতায় পৌঁছান মেসি। তিনি ‘GOAT India Tour-2025’ সফরে রয়েছেন। কলকাতার পর হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লি মোট চারটি শহরে মেসি সফর করবেন। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কিছু কর্পোরেট নেতা ও সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪