| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় নির্বাচনের নিরাপত্তায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শিগগিরই চালু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১৩:২৯:৪১:অপরাহ্ন  |  ৩৭৮৮০৯ বার পঠিত
জাতীয় নির্বাচনের নিরাপত্তায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শিগগিরই চালু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতীয় নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, লুটপাট এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চলমান অভিযানের কার্যক্রম আরও জোরদার ও ত্বরান্বিত করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমন করতে ‘ফেইজ-২’ কার্যক্রম শুরু করা হচ্ছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে।

হাদির ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি জানান, সরকার এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা হামলার তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের ৫০ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরও আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে এই সুবিধা শুধুমাত্র সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্য সীমাবদ্ধ ছিল।

উপদেষ্টা আরও বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে এতদিন কেবল সামরিক ও বেসামরিক কর্মচারীরা সুবিধা পেতেন। এখন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলম বিপিএমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪