| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি

বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিলে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেওয়ার হুমকি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১৩:৪৮:৪৬:অপরাহ্ন  |  ৩৪৯০৪৮ বার পঠিত
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিলে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেওয়ার হুমকি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাঁর অভিযোগ, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সন্ত্রাস চালাচ্ছে, ভোট চুরি করছে এবং হাদিকে হত্যা করেছে তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। এর মাধ্যমে দেশের পরিবেশ অস্থিতিশীল করা ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।

ভারতকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদের আশ্রয় দিলে বাংলাদেশও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবে।

এনসিপির এই নেতা আরও দাবি করেন, শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়েছে। তাঁর ভাষায়, ভারতের এই অবস্থানের পর দেশটিকে আর ‘পার্শ্ববর্তী দেশ’ হিসেবে দেখার সুযোগ নেই; অবস্থান স্পষ্ট করতে হবে।

এদিকে, একই দিন এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষের মৃত্যু কেবল একটি সংখ্যা মাত্র। তিনি বলেন, এমন অথর্ব ও মেরুদণ্ডহীন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪