| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ গোলের রোমাঞ্চে ড্র করল ইউনাইটেড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৭:৩১:১৪:পূর্বাহ্ন  |  ১০০২০৪৩ বার পঠিত
৮ গোলের রোমাঞ্চে ড্র করল ইউনাইটেড

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ডে ফুটবলপ্রেমীরা দেখতে পেলেন এক ক্লাসিক প্রিমিয়ার লিগ ম্যাচের রোমাঞ্চ। ম্যাচে লিড বারবার বদলেছে, চলেছে টানা আক্রমণ-প্রতিআক্রমণ এবং শেষ মুহূর্তের নাটক। শেষ পর্যন্ত ৮ গোলের থ্রিলার ম্যাচটি ড্রয় শেষ হয়, পয়েন্ট ভাগাভাগি করে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ।

ম্যাচের শুরুতেই ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের কৌশলগত পরিবর্তন কাজে আসে। পাঁচজনের রক্ষণ সামান্য বদলে আমাদ দিয়ালোকে এগিয়ে খেলানোর সিদ্ধান্ত নেন তিনি। এর সুফলও মেলে দ্রুত; ম্যাচের ১৩ মিনিটে কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আইভোরিয়ান উইঙ্গার। এরপর ৪০ মিনিটে বোর্নমাউথ সমতা ফেরালেও বিরতির আগ মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরোর গোলে রেড ডেভিলরা আবার ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র সাত মিনিটে বোর্নমাউথের এভানিলসন ও মার্কাস ট্যাভার্নিয়ার জোড়া গোল দিয়ে পরিস্থিতি পাল্টিয়ে দেন। তবে নাটক এখানেই শেষ হয়নি। দুই মিনিটের ব্যবধানে ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক ও মাতেউস কুনহার গোলে ইউনাইটেড আবারও ৪-৩ গোলে এগিয়ে যায়।

কিন্তু ৮৪তম মিনিটে ১৯ বছর বয়সী এলি জুনিয়র ক্রুপির দুর্দান্ত শটে বোর্নমাউথ সমতায় ফেরে। এই গোলেই নিশ্চিত হয়, দুই দল পায় একটি করে পয়েন্ট।

ম্যাচে ইউনাইটেড প্রথম ১০ মিনিটে প্রতিপক্ষের দিকে ছয়টি শট নেয়ার নজির স্থাপন করে, যা ২০২২ সালের অক্টোবরের পর প্রিমিয়ার লিগে এত দ্রুত এত শট নেওয়ার ঘটনা হয়নি। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে নেওয়া শটের সংখ্যা ৩৮।

ড্রয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সমান ম্যাচে বোর্নমাউথ ২১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪