| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর বৈঠক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ০০:৪৩:০৪:পূর্বাহ্ন  |  ৩৩৫ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর বৈঠক

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয়পক্ষ পুলিশ প্রশিক্ষণ, মিডিয়া সম্পর্ক এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউনেস্কো প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন সংস্থাটির বাংলাদেশ অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রধান ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রকল্পের লিড শাকিল এম ফয়সাল।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সুসান ভাইজকে স্বাগত জানান এবং তিনি নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান। পরে উভয়পক্ষের মধ্যে পুলিশ বাহিনীর প্রশিক্ষণ ও সংস্কার, পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষণ এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সুসান ভাইজ জানান, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে ইউনেস্কোর চলমান প্রকল্প রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জুনের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের আগে এসপি ও ওসি পদমর্যাদার প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা মাঠপর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনেস্কোর সহযোগিতায় প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। প্রশিক্ষণ কার্যক্রম শনিবার আয়োজন করা হলে অংশগ্রহণকারীদের জন্য সুবিধাজনক হবে বলেও মত দেন মন্ত্রী।

এ সময় সুসান ভাইজ জানান, সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছে ইউনেস্কো। জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এর সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪