| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই সরকারের ৯০ ভাগই এদেশের নাগরিক নয়: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১২:১৩:০৭:অপরাহ্ন  |  ১৭১৭৬২৪ বার পঠিত
এই সরকারের ৯০ ভাগই এদেশের নাগরিক নয়: মির্জা আব্বাস
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণমানুষের আকাক্সিক্ষত, আস্থার একটি প্রতীক ছিলো সরকার। কিন্তু নয় মাসের কার্যক্রমে আমরা কিছু পাই নাই। শুধু পেয়েছি অবজ্ঞা। এ দেশের মানুষকে সরকার অবজ্ঞা করছে। এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছে অর্থাৎ ৯০ ভাগই এদেশের নাগরিক নয়।

তিনি বলেন, সরকারের মাথা থেকে নীচ পর্যন্ত পচন ধরেছে। এভাবে চলতে থাকলে তাহলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে।

বুধবার (২৮মে) নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি একথা বলেন। এই সমাবেশের আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক।

মির্জা আব্বাস বলেন, তরুণদের এই আন্দোলন আমাদের দারুণভাবে আন্দোলিত করেছে। এই বয়সে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী করেছিলাম। আপনারাও তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন।

তিনি বলেন, আন্দোলন করল ছাত্র-জনতা। আর ওনারা ঘাড়ে চেপে বসেছেন। আমাদের ঘাড়ে চেপে বসেছেন। ওনারা বললেন সংস্কার করে নির্বাচন দেবেন। এই নয় মাসে যা পারেননি, নয় বছরেও পারবেন না, ৯০ বছরেও পারবেন না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি একটা মিটিংয়ে প্রশ্ন করেছিলাম সেন্টমার্টিন, সাজেকে কী হচ্ছে? এটা একটু সরকার আমাদের কাছে স্পষ্ট করুক। আজও সরকার স্পষ্ট করেনি। আজকে করিডর নিয়ে কথা হচ্ছে। করিডরে লাভ কী, লস কী সেটা দেখার দরকার নেই। আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই না। এরচেয়ে বেশি কিছু আমাদের দাবি নেই। করিডরের কোনো প্রশ্নই আসে না।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন। উনি বলেছেন ভালো মানুষের হাতে দিতে হবে। আমরা বুঝি আপনারা কী করছেন। এদের মানুষকে বোকা ভাববেন না। স্টারলিংক ছাড়া চলেছি, ওয়াইফাই ছাড়াও চলেছি। দেশ ভালোই ছিলো। স্টারলিংক আনছেন কার জন্য? আনছেন আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য, এখান দিয়ে আরাকান আর্মির মাল-মশলার জন্য। সেন্টমার্টিন কার জন্য, বিদেশিদের হাতে তুলে দেয়ার জন্য। কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগলিক অখণ্ডতা বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলছেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে। আমি জানতে চাই কি ধরণের পরিবর্তন হবে? ছোট হবে না বড় হবে। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্নভাবে চাঁদাবাজি করছে, বিএনপির ওপর দায় চাপাচ্ছে। আপনারা সতর্ক থাকুন। আমরা আগেই বলেছি যারা চাঁদাবাজি করে তাদের কেন পুলিশ ধরে না।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪