| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির হত্যার প্রতিবাদে ঢাকা উত্তাল, অবরোধ ভাঙচুর ও অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৩:০২:৪৯:পূর্বাহ্ন  |  ৩২৬০৩৪ বার পঠিত
হাদির হত্যার প্রতিবাদে ঢাকা উত্তাল, অবরোধ ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানী উত্তাল হয়ে ওঠে। ছাত্র-জনতা শাহবাগ মোড় থেকে মিছিল বের করে বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। রামপুরা, মিরপুর ও কারওয়ান বাজারসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করা হয়।

বিক্ষুব্ধ জনতা, আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও; হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে; রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন–সহ বিভিন্ন স্লোগান দেন। রাত ১২টার দিকে কারওয়ান বাজারের প্রথম আলো অফিসে ভাঙচুর ও নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে তারা ডেইলি স্টার কার্যালয়ে হামলার চেষ্টা করেন, কিন্তু সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া টিএসসি থেকে মিছিল বের করে জাতীয় ছাত্রশক্তি। তারা, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা; ভারতীয় আগ্রাসন, রুখে দাও; এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে–এর মতো স্লোগান দেন।

উল্লেখ্য, হাদি জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। গত শুক্রবার বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। নিউরোসার্জন আব্দুল আহাদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪