| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের মদের বোতল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ২২:৫৭:৫৭:অপরাহ্ন  |  ৩০৮ বার পঠিত
কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের মদের বোতল উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. শাহাদাত হোসেন নাঈম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬ লাখ ৪৮ হাজার টাকার ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪