| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর

‘আপনারা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিন’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ২০:১৯:৫৫:অপরাহ্ন  |  ৮৫৭৩১১ বার পঠিত
‘আপনারা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিন’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ভারত বিরোধী স্লোগান দেন তারা।

এ প্রসঙ্গে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেছেন, ‘আমি আশা করি এখন বা পারে স্বাভাবিকরণ হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলব, আপনারা প্রতিবেশীর সঙ্গে এই গভীর সম্পর্ককে গুরুত্ব দিন। যেমনটা বাজপায়ী সাহেব বলেছিলেন, ‘আমরা সেখানে আছি যেখানে আমরা আছি, তারা সেখানে আছে, যেখানে তারা আছে। তাদের আমাদের সঙ্গে কাজ করা শিখতে হবে।’

শশী থারুর বলেন, ‘সংঘর্ষের কারণে, (দূতাবাসের কর্মকর্তারা) দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি হতাশার। কারণ যেসব বাংলাদেশি ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করছেন তারা আগের মতো সহজে ভারতের ভিসা পাচ্ছেন না। এমন পরিস্থিতি তাদের আমাদের সরকারের সহায়তার বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে।’

ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে কংগ্রেসের এই এমপি বলেছেন, ‘সরকারকে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং পরিস্থিতি ঠান্ডা করার জন্য যা করার দরকার তা করার জন্য অনুরোধ করবে।’ সূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪