| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ০৫:১৪:২৫:পূর্বাহ্ন  |  ৬৯৩৫৭ বার পঠিত
বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাদিপুর সীমান্তের জিরো পয়েন্টে এ বৈঠক হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম জানান, বৈঠকে বিজিবির পক্ষে তিনি এবং ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার নেতৃত্ব দেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সীমান্তের শূন্য রেখার কাছাকাছি এক বাংলাদেশি বাসিন্দার বাড়ি মেরামত নিয়ে। বিএসএফ অভিযোগ করে, সীমান্তের মেইন পিলার ১৮/৪৩ থেকে প্রায় ২০ গজ ভেতরে ‘ডাক্তার বাড়ি’ এলাকায় আব্দুল হাসেম মোড়ল তার ঘরের টিনের চাল পরিবর্তন করে টালি বসাচ্ছেন, যা বন্ধ করার আহ্বান জানানো হয়।

বিজিবি জানায়, এটি আব্দুল হাসেম মোড়লের পৈতৃক ভিটা এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। ঘরের ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তনের জন্যই মেরামতের কাজ চলছে। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসএফের আপত্তি বিবেচনায় আপাতত কাজ বন্ধ রাখার বিষয়ে বাড়ির মালিককে নির্দেশ দেওয়া হবে।

উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে একমত হয়ে বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪