| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৬:২০:৪৭:অপরাহ্ন  |  ৩৬৩০৫৯ বার পঠিত
হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির কবরের সন্নিকটে তাকে দাফন করা হয়।

কবরস্থানে হাদিকে শোয়ানোর পর মাটি দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কবরে মাটি দেওয়ার সময় তাকে বাষ্পরুদ্ধ অবস্থায় দেখা যায়। একপর্যায়ে কাঁদতে কাঁদতে পাশের একটি ইটের দেয়ালে বসে পড়েন তিনি। কান্নার কারণে তখন তিনি কোনো কথাই বলতে পারছিলেন না।

এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজনৈতিক কর্মী, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

জানাজা শেষে বিকেল ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়। সেখানে হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকা শোকাবহ পরিবেশে আচ্ছন্ন হয়ে পড়ে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪