| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবির হাতে আটক বিএসএফ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:৫৮:০৮:অপরাহ্ন  |  ৩৩১৪৯৩ বার পঠিত
বিজিবির হাতে আটক বিএসএফ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকার ডাঙ্গাপাড়া নামক স্থানে বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল কনস্টেবল বেদ প্রকাশকে আটক করে। তিনি ভারতীয় অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য।

বিজিবি জানায়, আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বর্তমানে তিনি দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রাখা হয়েছে।

সীমান্ত এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বিএসএফ সদস্যরা গরু পারাপারের সময় সীমান্ত এলাকায় প্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরে  ঢোকেন। বিজিবি তার টহলদল দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।

৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে এবং আটক সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪