| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তির পথ বাধাগ্রস্ত করছে ‘ডিপ স্টেট’: তুলসী গ্যাবার্ড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৭:৪৬:৩৭:অপরাহ্ন  |  ৮৪৯৬৯১ বার পঠিত
শান্তির পথ বাধাগ্রস্ত করছে ‘ডিপ স্টেট’: তুলসী গ্যাবার্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘ডিপ স্টেট’ ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতের চেষ্টা করছে, মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির প্রচেষ্টা বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের শক্তি সক্রিয় বলে অভিহিত করেন।

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, ইউক্রেনে মীমাংসা রোধ এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতে টানার চেষ্টা চালাচ্ছে তথাকথিত ‘ডিপ স্টেট’। রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্কের (RSBN) ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ সম্মেলনে তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অবিরামভাবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

গ্যাবার্ড বলেন, যতবার আলোচনা অগ্রগতি করে, ডিপ স্টেটের যুদ্ধবাজরা এগিয়ে আসে এবং তা থামানোর চেষ্টা করে। তারা যুদ্ধ অব্যাহত রাখার ন্যায্যতা তৈরি করে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির প্রচেষ্টা দুর্বল করতে ভয় ও উন্মাদনা ছড়ায়, বিশেষ করে মার্কিন সেনাকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে টানতে।

তিনি আরও বলেন, ইউরোপীয় মিত্ররা শান্তি প্রস্তাবের কিছু ধারাকে রাশিয়ার পক্ষে দেখছে এবং যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সমর্থন দিতে চায়। তবে গ্যাবার্ড দাবি করেন, যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে জড়ানো এড়াতে সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে প্রায় চার বছর পর প্রেসিডেন্ট ট্রাম্প একটি বিস্তৃত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪