| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৮:১৭:৫৪:অপরাহ্ন  |  ৩১৫৬২৪ বার পঠিত
বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে স্লোব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিন খানের মেয়ে। তার মায়ের নাম জেবিনা আক্তার। বর্তমানে হাফসা তার নানার বাড়ি কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে জলিল হাওলাদারের বাড়িতে থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাসার সামনে রাস্তায় খেলতে বের হলে দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন মীম ব্রিক ফিল্ডের একটি ট্রলির সঙ্গে সংশ্লিষ্ট রফিক ও রিফাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

জানা গেছে, যে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসার মৃত্যু হয়েছে, সেটিও মীম ব্রিকসের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে বাউফল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪