| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ২১:১৫:৪০:অপরাহ্ন  |  ৩৩৯২৯০ বার পঠিত
শেরপুরে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌরসভা ও শহর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এ কর্মসূচি উদ্বোধন করেন।

শহরের প্রধান সড়ক, মোড় এবং জনগুরুত্বপূর্ণ এলাকা গুলোর ওপর নজরদারি বাড়াতে ক্যামেরা স্থাপন করা হয়েছে। আখেরি বাজার থেকে কইনাপাড়া সড়ক এবং জেলখানা মোড় হতে মীরগঞ্জ অভিমুখী সড়কের শুভ উদ্বোধন করা হয়। কার্যক্রমের বাস্তবায়নে ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ আরিফা সিদ্দিকা।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪