রিপোর্টার্স২৪ডেস্ক: পুলিশ সদরদপ্তরের প্রশাসনসহ গুরুত্বপূর্ণ ছয়টি উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ৬ ডিআইজিকে বিভিন্ন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এই রদবদল কার্যকর করা হয়।
আদেশে বলা হয়, লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে এবং ডিআইজি তাপতুন নাসরীনকে হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। এছাড়া: আশিক সাঈদ – ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট, সারোয়ার মুর্শেদ শামীম – লজিস্টিকস, আতিকুর রহমান – ফিন্যান্স, মোস্তাফিজুর রহমান – ডেভেলপমেন্ট।
নতুন দায়িত্বে এই ডিআইজিরা পুলিশের বিভিন্ন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম তদারকি করবেন।
রিপোর্টার্স২৪/বাবি