| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা-মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৮:২৪:১৫:অপরাহ্ন  |  ৩৪৮৪৮৬ বার পঠিত
কলকাতা-মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক :  ভারতের কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপির বিক্ষোভে পুলিশি বাধার সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিপেটা হয়। পুলিশের ব্যারিকেড ভাঙার ঘটনায় বেশ কয়েকজন আহত ও আটক হয়েছেন।

মঙ্গলবার(২৩ডিসেম্বর) কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালায়। শুরুতে পুলিশ প্রস্তুত ছিল এবং কয়েক স্তরের ব্যারিকেড তৈরি করা হয়েছিল। বিক্ষোভকারীরা তিনটি ব্যারিকেড ভেঙে ফেলে, এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, এতে কয়েকজন আহত হন।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একই ধরনের বিক্ষোভ হয়, যেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষের ঘটনা ঘটে। মুম্বাইতে উপ হাইকমিশনের সামনে ভিএইচপির বিক্ষোভে পুলিশ কয়েকজন সদস্যকে আটক করে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪