| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে ধর্ম উপদেষ্টার শোক

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯১৬৮৩ বার পঠিত
আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে ধর্ম উপদেষ্টার শোক
ছবির ক্যাপশন: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও মরহুম আল্লামা সুলতান যওক নদভী।

নিজস্ব প্রতিবেদক : দেশের বরেণ্য আলেম, মাদরাসার শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ এক শোক বার্তায় ধর্ম উপদেষ্টা আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুকে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আ ফ ম খালিদ হোসেন বলেন, সুলতান যওক নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন। তার অসংখ্য ছাত্র ও শিষ্য দেশে-বিদেশে দ্বিনের খেদমতে নিবেদিত রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪