| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবি অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ০৬:২৮:০৩:পূর্বাহ্ন  |  ৩০১৭৯৩ বার পঠিত
রাবি অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২৭)-এ সব পদে জয় পেয়েছে বিএনপিপন্থি আনারুল–রিয়াজ–বিদ্যুৎ পরিষদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতেই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল্লাহ।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফলে সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মো. মাসুদ রানা পান ২৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ৫০৭ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী কাজী মামুন রানার প্রাপ্তি ১৮৬ ভোট।

সহ-সভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্য নির্বাচিত পদগুলোতে বিজয়ীরা হলেন—যুগ্ম সম্পাদক মো. মনোয়ার হোসেন উৎপল, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মো. আব্দুল মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর হোসেন শামীম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. ফরমান আলী।

নির্বাচিত সদস্য হিসেবে জয়ী হয়েছেন মো. আলী রেজা, মো. আব্দুল মতিন, মোসা. রোকসানা বেগম টুকটুকি, মো. মাইনুল ইসলাম দুলাল, মো. বোরহান উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ড. মোছা. হাবিবা হায়দার লিচু ও মো. নাসির উদ্দীন।

নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের এই ফলাফলকে অফিসার সমিতির রাজনীতিতে বড় ধরনের বিজয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪