| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে রুনা খানের নয়া রূপ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:১১:৪৫:পূর্বাহ্ন  |  ৩২৩১১৩ বার পঠিত
ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে রুনা খানের নয়া রূপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বড় পর্দা কিংবা ওটিটি—সব মাধ্যমেই অভিনয়ের অনবদ্য দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রুনা। মাঝে মাঝে নতুন নতুন লুকে ধরা দিয়ে তিনি নেটিজেনদের তাক লাগিয়ে দেন।

এবার ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা গেছে, তিনি স্নিগ্ধ সি-গ্রিন রঙের নকশা করা জামদানি শাড়ি পরে আছেন।

শাড়ির সঙ্গে সামঞ্জস্য রাখতে তিনি কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে নিয়েছেন ছোট্ট লাল টিপ। অভিনেত্রীর এই স্নিগ্ধ উপস্থিতি ও মিষ্টি হাসি মুহূর্তেই ভক্তদের মন কেড়ে নিয়েছে। ছবির ক্যাপশনে রুনা খান জুড়ে দিয়েছেন কবিতার উক্তি, দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া, যা আরও রোমান্টিক আবহ যোগ করেছে।

রুনার এই নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে ভক্তরা তার রূপের প্রশংসা করেন। একজন নেটিজেন লিখেছেন, শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা, অন্যজন বলেছেন, অপূর্ব দেখাচ্ছে আপনাকে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।

উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু। হালদা চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া ‘বালুচর’এবং ‘ছিটকিনি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন। বিশেষ করে ‘ছিটকিনি’ চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য রুনা খানের হাতে পৌঁছায় মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য।

রুনা খানের নতুন জামদানি লুক নিঃসন্দেহে ভক্তদের জন্য নতুন আকর্ষণ তৈরি করেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও আলোড়ন সৃষ্টি করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪