| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নন্দীগ্রামে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২১ জন নেতাকর্মী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৪:৩৪:৪৮:অপরাহ্ন  |  ১০৫১৪১৪ বার পঠিত
নন্দীগ্রামে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২১ জন নেতাকর্মী

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ২১ জন নেতাকর্মী। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢাকইর গ্রামে জামায়াতে ইসলামীর ২১ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ যোগদান অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।

সে সময় তিনি বলেন, বিএনপি সবসময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। আজ যারা জামায়াত থেকে বেরিয়ে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

বিএনপিতে যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও তারেক রহমানের সঠিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগদান করেছি। বগুড়া-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোশারফ হোসেনের জনপ্রিয়তায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

সে সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪