| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা অগ্রহণযোগ্য:হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২১:২০:১৫:অপরাহ্ন  |  ৩১১৭৪৫ বার পঠিত
এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা অগ্রহণযোগ্য:হাসনাত আবদুল্লাহ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ফেনী প্রতিনিধি: ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফেনীতে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চেয়েছিলাম ব্যালট বিপ্লব। কিন্তু এখন দেখতে পাচ্ছি, কতিপয় রাজনৈতিক দল এক-দুইটি আসনের জন্য নিজেদের দলকে বিক্রি করছে। এটি দলের প্রতি অন্যায় এবং দুঃখজনক।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আমাদের হত্যা করতে চেয়েছিল, তারা এখনো একই উদ্রেক চালাচ্ছে। শহীদ হাদির শিক্ষায় আমরা জান দেবো, কিন্তু জুলাই দেবো না।’

হাসনাত আবদুল্লাহ প্রশাসনের ভূমিকা নিয়েও সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে ডিসি-এসপি নিযুক্ত করা হয়েছে। কেউ কোনও দলের পক্ষপাত করলে, প্রাসঙ্গিকদের পালাতে হবে। এখনও হাদির হত্যাকাণ্ডের কোনো দৃশ্যমান বিচার হয়নি; এটি একটি অশনি সংকেত। প্রশাসন নিরপেক্ষ না হলে তরুণ প্রজন্ম আবারো রাস্তায় নামবে।’

শোক ও সংহতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক এবং অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতারা।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ন্যায়, ইনসাফ ও গণতন্ত্রের পথে কেউ বাধা দিলে বাংলাদেশ কখনও মাথানত করবে না। যারা জনগণকে জিম্মি করতে চাইবে, তারা জনরোষে পালাতে বাধ্য হবে।’

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে হাদির হত্যাকাণ্ডের বিচারের নির্বাচন, সংস্কারের নির্বাচন। যারা সংস্কার ও বিচার চান, তাদের বৃহত্তর মোর্চায় অংশ নেওয়া উচিত।’

বিশেষ অতিথি এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘টাকার বিনিময়ে বা কয়েকটি আসনের জন্য নিজেদের বিক্রি করা কেউ রাষ্ট্রের শক্তি হতে পারে না। তরুণ প্রজন্ম আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, নির্বাচনেও তাদের ঐতিহাসিক ভূমিকা থাকবে।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪