| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘লিডার আসছে’ স্লোগানে মুখর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০০:২৬:৩৮:পূর্বাহ্ন  |  ২৯৫১৪৪ বার পঠিত
‘লিডার আসছে’ স্লোগানে মুখর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের ইতি টেনে  ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতা অভ্যর্থনার জন্য মঞ্চ এলাকা স্লোগান, ব্যানার ও উচ্ছ্বাসমুখর পরিবেশে পরিণত হয়েছে। সবার মুখে মুখে শোনা যাচ্ছে একটাই স্লোগান: ‘লিডার আসছে’।

নেতাকর্মীদের সুবিধার জন্য পথে পথে খাবার ও পানি বিক্রি করা হচ্ছে, কিছু জায়গায় স্পিকারবাহী ট্রাকে দলীয় ও দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠ ও মোড়ে মোড়ে চৌকি বসিয়ে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। রাত ৯টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শন করেছেন আইজিপি ড. বাহারুল আলম।

শরীয়তপুর থেকে সমাবেশে আসা বিএনপি কর্মী জিয়াউর রহমান টিপু বলেন, দীর্ঘ ১৭ বছর পর নেতা দেশে ফিরছেন। এটি আমাদের জন্য আনন্দের দিন। দিনটির সাক্ষী হতে এসেছি। নেতার ফেরার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে।

সংবর্ধনা মঞ্চ ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল কঞ্চনাকৃতি মঞ্চ, যা রবিবার থেকে দিন-রাত পরিশ্রমে তৈরি করা হয়েছে। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন, অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে। তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। ওইদিন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪