| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের পথে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০০:৫৭:০৬:পূর্বাহ্ন  |  ৯৫৯১০৬ বার পঠিত
দেশের পথে তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী  বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে । দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের ইতি টেনে তিনি ফিরছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে বিমাবন্দরে পৌঁছান তিনি। এর আগে ৮টা ০৫ মিনিটে সপরিবারে লন্ডনের বাসা ত্যাগ করেন । তার  সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সড়কপথে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।  এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এরপর তিনশো ফিটের সংবর্ধনাস্থলে যাবেন তারেক রহমান। সেখানে বক্তব্য দিবেন তিনি। এরপর তিনি গুলশান বাসায় যাবেন। 

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থারে আয়োজন করেছে সরকার। পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪