| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের প্রত্যাবর্তনে নাচে-গানে উজ্জীবিত নেতাকর্মীরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:২০:১৩:পূর্বাহ্ন  |  ৯৫৯১৫৮ বার পঠিত
তারেক রহমানের প্রত্যাবর্তনে নাচে-গানে উজ্জীবিত নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সংবর্ধনার আগের রাত থেকেই এ এলাকায় পৌঁছেছেন দলের অসংখ্য নেতা ও কর্মী। শীতের দীর্ঘ রাত পার করতে তারা নাচে-গানে নিজেদের উদ্দীপিত রাখছেন।

পূর্বাচলের ৩০০ ফিট সড়কে রাতের সরজমিন দেখা যায়, সাজানো ট্রাকের ওপর ঢোল, তবলা ও হারমনিয়াম নিয়ে গান গেয়ে নাচে মেতে উঠেছেন নেতাকর্মীরা। একই সঙ্গে নানা ধরনের স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

কেরানীগঞ্জ থেকে আসা আদম আলী বলেন, আজ আমাদের আনন্দ ঈদের থেকেও বেশি। গত ১৬-১৭ বছর আমরা কোথাও কথা বলতে পারিনি। হাট-বাজার, চায়ের দোকান—কোথাও নয়। অন্য পক্ষের কেউ আমাদের কথা বলার সুযোগ দেয়নি। এখন আমাদের নেতা আসছেন, আর কেউ আমাদের আটকে রাখতে পারবে না।

অন্য একজন কর্মী ইব্রাহিম বলেন, মনে আনন্দ লাগছে। এতদিন টিভিতে তার কথা শুনতাম, আজ সরাসরি শুনতে পাবো। একটু ঠান্ডা লাগছিলো, কিন্তু গানের সঙ্গে তাল মিলিয়ে তা কমে গেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশত্যাগের পর এবার প্রথমবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪