| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাল–সবুজ বাসে সমাবেশস্থলের পথে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:১২:২৭:অপরাহ্ন  |  ৩৩৪৮৫৪ বার পঠিত
লাল–সবুজ বাসে সমাবেশস্থলের পথে তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল–সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা সমাবেশস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দর থেকে বেরিয়ে আগে থেকেই প্রস্তুত রাখা বিশেষ এই বাসে ওঠেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, বাসটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে।

বাসটির দুই পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত।

এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন এবং হাতে তুলে নেন একমুঠো মাটি—যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে গুলশানে নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪