সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব , যা একজন মা স্বপ্ন দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। আমরা দেশের শান্তি চাই
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছি। তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলো দেশের মানুলের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। আমরা দেশের শান্তি চাই। আমরা চাই সব ধর্ম-শ্রেণী পেশার মানুষ নিরাপদ থাক। বিগত আমলে আমার মার সঙ্গে কি হয়েছে আপনার জানেন।
রিপোর্টার্স২৪/এসসি