| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ০৩:৪৯:২৪:পূর্বাহ্ন  |  ৩০৮৩২৩ বার পঠিত
তারেক রহমানের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি

সাভার প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি সম্পন্ন করেছে সৌধ কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাতীয় স্মৃতিসৌধ গণপূর্ত অধিদপ্তর ও পুলিশ সূত্র জানায়, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমান স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। লেকের পানিও পরিষ্কার করা হয়েছে। প্রয়োজনে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধ এলাকায় পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে এবং পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, অতিথির আগমন উপলক্ষে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি, ট্রাফিক ও সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

 রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪