রংপুর প্রতিনিধি:
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির জ্বরে আক্রান্ত হয়ে বাগেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শেখ সাইফুল ইসলাম কবিরের দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রংপুর মহানগরীর তাতীপাড়ায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিতিদের নিকট দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ৭১বার্তা’র সম্পাদক মোস্তাফিজার বাবলু।
এসময় দোয়া পরিচালনা করেন তাতীপাড়া জামিউল উলুম কওমী মাদ্রাসার শিক্ষার্থী শেখ মওদুদ আহমেদ।
রিপোর্টার্স২৪/ধ্রুব