| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১০:৩১:৩১:পূর্বাহ্ন  |  ৯৫৪৩৯৮ বার পঠিত
স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন। তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দলীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

জাতীয় স্মৃতিসৌধ চত্বরে তার আগমনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা এলাকায় ব্যস্ত সময় পার করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতিতে মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক।

তারেক রহমানের আগমনকে ঘিরে সাভার-আশুলিয়া এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি। সাধারণ মানুষও তারেক রহমানকে একবার দেখতে স্মৃতিসৌধের আশেপাশে ভিড় জমাচ্ছেন।

দীর্ঘ সময় পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্মৃতিচারণামূলক এই কর্মসূচি তারেকের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪