| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত গেল ১৪ ভারতীয় নাগরিক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৫:৫০:০৫:অপরাহ্ন  |  ৩১৪১৪০ বার পঠিত
পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত গেল ১৪ ভারতীয় নাগরিক

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বাধা দিয়েছে বিজিবি। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মদনের ঘাট সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উড়িষ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের শিশুসহ ১৪ জন নারী-পুরুষকে সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে ৬০ গজ দূরবর্তী ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাদের পুশইনে বাধা দেয়।

এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানালে বৃহস্পতিবার দুপুরে চাইডোবা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আশ্রায়ণ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৭-এস হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা মাঠে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান এবং বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমার।

পতাকা বৈঠকে ভারতীয় নাগরিক পুশইন করার বিষয়ে জোর প্রতিবাদ জানায় বিজিবি। ভারতীয় নাগরিকদের ঠিকানা যাচাই শেষে তারা ভারতীয় নাগরিক প্রমাণিত হওয়ায় বিএসএফ তাদেরকে নিজ হেফাজতে নিলে শান্তিপূর্ণ পতাকা বৈঠক শেষ হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে সর্বদা চেষ্টা করে যাচ্ছে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪