| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৮:১২:১২:অপরাহ্ন  |  ৩৩১৩৭৩ বার পঠিত
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভ্যর্থনার নজির খুব কমই রয়েছে। তারেক রহমানকে দেওয়া এই সংবর্ধনা জনগণের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল আরও বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তারেক রহমানের রয়েছে। এই ঐক্যবদ্ধ জনসমর্থন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪