| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী সমঝোতায় জামায়াতের তিন শর্ত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৯:০৬:৩৭:অপরাহ্ন  |  ৩০৫৫২১ বার পঠিত
নির্বাচনী সমঝোতায় জামায়াতের তিন শর্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেকোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে চাইলে তিনটি শর্ত মানতে হবে। তিনি জানান, শর্তগুলো হলো: ১.দুর্নীতি না করা এবং দুর্নীতিবাজকে প্রশ্রয় না দেওয়া।২.সমাজের সর্বস্তরে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা এবং এই বিচারপ্রক্রিয়ায় কোনো রাজনীতিবিদের হস্তক্ষেপ না করা।৩.সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যার মাধ্যমে কেউ বেকার থাকবে না। প্রত্যেককে দেশ গড়ার ‘কারিগর’ হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, গত ৫৪ বছর শিক্ষার্থীদের কলম থেকে বঞ্চিত করা হয়েছিল এবং বিভ্রান্ত করে অস্ত্র হাতে তুলে দেওয়া হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। মেয়েদের নিরাপত্তা ও ছাত্রদের ক্যারিয়ারের নিশ্চয়তা ছিল না। এখন সেই কালো অধ্যায়ের অবসান শুরু হয়েছে, তবে এখনও পুরোপুরি নয়। তাই ছাত্রশিবিরের লড়াই অব্যাহত থাকবে।

এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিপক্ষ যুক্তি ও আদর্শ দিয়ে শিবিরকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচার ও অপপ্রচারের পথ বেছে নিয়েছে। তারা শিবিরকে স্বাধীনতাবিরোধী ও গুপ্ত বলেছে, কিন্তু চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য শীর্ষ নেতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪