| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফারুকের মনোনয়ন বাতিল, কাউন্সিলর বুলবুল

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ০৮:২২:৫৭:পূর্বাহ্ন  |  ১৬০২০০০ বার পঠিত
ফারুকের মনোনয়ন বাতিল, কাউন্সিলর বুলবুল
ছবির ক্যাপশন: ফারুকের মনোনয়ন বাতিল, কাউন্সিলর বুলবুল

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে। কারণ হিসেবে দেখিয়েছে ৮ পরিচালকের তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন।

ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হলেও তিনি পরিচালকদের দ্বারা নির্বাচিত ছিলেন। ফারুক আহমেদ সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চাননি। তিনি যেহেতু পদত্যাগ করতে চাননি এবং সভাপতি অপসারণের বিষয়টি গঠনতন্ত্রে স্পষ্টত নেই, ফলে একটা অস্পষ্টতা কাজ করছে। আবার বিসিবি সভাপতি হওয়ার অন্যতম শর্ত পরিচালক হওয়া। ফারুক পরিচালক না থাকলে তার সভাপতি পদে থাকারও যৌক্তিকতা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।

এদিকে, ফারুকের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এমন গুঞ্জন রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আজ তাকে কাউন্সিলরও করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি বলেন, ‘শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে।’

শেখ হামিম হাসান জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক প্রশাসন৷ তিনি গত বছর চাকরি থেকে অবসরে যান৷ তিনি ২০২১ সালে বিসিবি নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর ছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ জন কাউন্সিলর মনোনয়ন করতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন প্রত্যাহার করায় এখন সেই পদে বুলবুলকে পরিচালক মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তন বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিল হিসেবে স্বীকৃতির জন্য বোর্ড সভায় কে সভাপতিত্ব করবেন সেটাই দেখার বিষয়।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪