| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস পোড়ানোর মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৯:৪০:০৭:অপরাহ্ন  |  ৩৪৩০২১ বার পঠিত
বাস পোড়ানোর মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: আগষ্ঠ ২০২৪ -গনঅভুথ্যান কে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে  বাস পোড়ানোর মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবিদ আল হাসান সৈকত এবং উপজেলা যুবলীগের সাবেক নেতা জহুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। 

২৭ ডিসেম্বর শনিবার  রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ এবং উত্তর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আ.লীগ সরকার পতনের পরপরই শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর, লুটপাট ও বাস পোড়ানোর ঘটনা ঘটে। পরে বাস পোড়ানোর ঘটনায় আ.লীগের কতিপয় নেতাদের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিসহ নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪