| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরো এক দল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৮:৪০:২০:অপরাহ্ন  |  86600 বার পঠিত
জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরো এক দল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের সাথে আরো একটি দল যুক্ত হবে। তবে দলটির নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে জামায়াত আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে মাওলানা আবদুল হালিম এই তথ্য জানান।

তিনি বলেন, ‘গতকাল ২টি দল যুক্ত হওয়ায় ১০ দলীয় জোট হয়। আরো একটি দলের সাথে আলোচনা হচ্ছে। আর ঢাকা-১৩ আসন জোটের মাওলানা মামুনুল হককে দেওয়া হয়েছে।’

এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়াবের, কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪