| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপদেষ্টা নির্বাচক নন, সাকিবকে নিয়ে আশাবাদী বুলবুল

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ১৫:০০:৪৩:অপরাহ্ন  |  ১৬০১৩৬৮ বার পঠিত
উপদেষ্টা নির্বাচক নন, সাকিবকে নিয়ে আশাবাদী বুলবুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তবে হোম সিরিজের পাশাপাশি দেশের বাইরেও সুযোগ মিলছে না দেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই অলরাউন্ডারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে বাদ দেয়ার পেছনে কারণ হিসেবে তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ থাকার বিষয়টি তুলে ধরেছিলেন নির্বাচকরা।

নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলনেও ওঠেছিল সাকিবের প্রসঙ্গ। এ  প্রসেঙ্গে তিনি বলেন, সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।

সাকিবকে দলে ফেরানোর ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় প্রতিবন্ধকতা হতে পারে কিনা, এমন প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল বলেন, উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।

দেশের ক্রিকেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বুলবুল বলেন, দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ। আমাদের দেশে কী ক্রিকেট আছে আমরা চেষ্টা করব সেটাকে আরও এগিয়ে নিতে। আমি বিশ্বাস করি ১১ জন ক্রিকেট খেলে না, বাংলাদেশের সবাই ক্রিকেট খেলে। আমি আশা করব আমরা একটা দল হিসেবে কাজ করব।


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪