| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীর শোক, একদিনের সাধারণ ছুটি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ৬:১১:২৯:অপরাহ্ন  |  113206 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীর শোক, একদিনের সাধারণ ছুটি

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। জাতির অপূরণীয় ক্ষতির দিনে তিনি দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪