| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে পোশাক কারখানায় বুধবার ছুটি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৬:২৬:২০:অপরাহ্ন  |  111379 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে পোশাক কারখানায় বুধবার ছুটি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সদস্যভুক্ত সব পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এই ছুটি কার্যকর থাকবে।

মঙ্গলবার বিকেলে বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এতে আরও বলা হয়, তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করে বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক শিল্প-কারখানায় বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪