| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আখেরি মোনাজাতে শেষ হলো মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৫:৫২:৫৫:অপরাহ্ন  |  ৩১৫ বার পঠিত
আখেরি মোনাজাতে শেষ হলো মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা

চাঁদপুর  প্রতিনিধি: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা। 

শনিবার (২৪ অক্টাবর) দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমীর মাওলানা শামসুদ্দিন। এ সময় হাজারো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেঘনাপাড়ের ইজতেমা ময়দান।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে ইজতেমা ময়দানে মানুষের সমাগম ঘটে। প্রায় ১০ হাজার লোক একসঙ্গে ইজতেমা ময়দানে পবিত্র জুমআর নামাজ আদায় করেন। 

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে চাঁদপুর শহরের পুরান বাজার দোকানঘর এলাকায় মেঘনাপাড়ে শুরু হয়েছিল এই ইজতেমা।

তিন দিনব্যাপী এই আয়োজনে চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইজতেমায় কোরআন ও হাদিসের আলোকে প্রবীণ আলেমদের বয়ান, জিকির-আজকার এবং বিশেষ তালিম অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

ইজতেমা ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তাবলিগ জামাত চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ বলেন, নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সফল সমাপ্তি ঘটে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪