| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে : মাশরাফি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১১:৩৫:২৪:পূর্বাহ্ন  |  ১৫৩৬৫৪০ বার পঠিত
খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে : মাশরাফি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এক ফেসবুক পোস্টে তিনি এই শোক জ্ঞাপন করেন। 

মাশরাফি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

তিনি আরো লেখেন, রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪