| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ভয়াবহ আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ০৫:৫৯:৩৮:পূর্বাহ্ন  |  ৩৩৪ বার পঠিত
ফরিদপুরে ভয়াবহ আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা বাইপাস সড়কে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাত সাড়ে ৯টার দিকে সোনালী টায়ার হাউজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের শহিদ ইঞ্জিনিয়ারিং, খান মেশিনারিজ ও বিপ্লব মোটরসহ আরও তিনটি দোকানে। এতে দোকানগুলোতে থাকা টায়ার ও যন্ত্রাংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ভুক্তভোগী দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দিয়ে মোট চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪