| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া: আবদুল্লাহ তাহের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২২:৩৭:০১:অপরাহ্ন  |  110089 বার পঠিত
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া: আবদুল্লাহ তাহের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাহের বলেন,ম্যাডাম খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন নেত্রী ছিলেন। উনি রাজনৈতিক জীবনে দেশের জন্য কখনো আপস করেননি। তার অসুস্থ অবস্থায় সকল দলমতের মানুষ উদ্বিগ্ন হয়ে তাঁর সুস্থতা কামনা করেছিলেন। এই মুহূর্তে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া রাজনৈতিক জীবনে সর্বাধিক সম্মান ও ভালোবাসা নিয়েই মৃত্যুবরণ করেছেন এবং দেশের প্রতি তাঁর দেশপ্রেম অনুসরণ করে মানুষ দায়িত্ব পালন করবে।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার জানাজা বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে এবং পরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪