| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১০:৪২:০৪:পূর্বাহ্ন  |  ২৯০৯০৩ বার পঠিত
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে।

এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন। খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন ছেলে তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় তার মরদেহ।

এরপর নেওয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। রয়েছেন বিএনপি নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪