| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১১:৪৬:১৫:পূর্বাহ্ন  |  ১০১৮৪৭৭ বার পঠিত
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফর সাবেক নেত্রীর প্রতি নেপালের গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে নেপাল–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার অবদানকে সম্মান জানানোর প্রতিফলন।

জানাজা সম্পন্ন হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা আগামী ১ জানুয়ারি কাঠমান্ডু ফিরে যাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪